প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের টার্মস ও কন্ডিশন জানতে আসার জন্য। আমাদের শপে অর্ডার প্লেস করার পূর্বে অবশ্যই নিচের নিয়মাবলী মনোযোগ সহকারে পড়ে অর্ডার করুন।
আমাদের টার্মস ও কন্ডিশনসমূহ:
১. অর্ডার ও ডেলিভারি:
আমাদের এখানে বিক্রিত প্রতিটি কলম সম্পূর্ণ নতুন এবং অরিজিনাল।
অর্ডার করলে ঢাকার ভেতরে ২-৪ কার্যদিবসের মধ্যে এবং ঢাকার বাইরে ২-৭ কার্যদিবসের মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাবে।
যদি অ্যাডভান্স পেমেন্টের পর নির্ধারিত সময়ের মধ্যে প্রোডাক্ট না পান, তবে ১০-১৫ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হবে।
৫,০০০ টাকার বেশি অর্ডারের ক্ষেত্রে ন্যূনতম ১০% অগ্রিম প্রদান করে অর্ডার নিশ্চিত করতে হবে। শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি বা অগ্রিম ছাড়া এ ধরনের অর্ডার গ্রহণ করা হয় না। এই শর্তটি শুধুমাত্র নতুন কাস্টমারদের জন্য প্রযোজ্য।
২. রিটার্ন পলিসি (ডেলিভারির সময়):
প্রোডাক্ট হাতে পাওয়ার সময় ডেলিভারি ম্যানের সামনেই অবশ্যই প্রোডাক্ট চেক করে নিতে হবে।
কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিকভাবে পণ্য ডেলিভারি ম্যানের কাছেই ফেরত দিতে হবে।
ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর পণ্য সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
৩. গিফট বা স্পেশাল প্যাকেজের ক্ষেত্রে রিটার্ন পলিসি:
যদি পণ্যটি গিফট বক্স বা বিশেষ র্যাপিং করা কলম হয়, তাহলে আনবক্সিং থেকে শুরু করে কালি ভরা পর্যন্ত পুরো প্রসেসের ভিডিও করতে হবে।
ভিডিও হতে হবে সম্পূর্ণ এবং নিরবচ্ছিন্ন (কোনো কাটিং ছাড়া)।
ভিডিওতে প্রকৃত কোনো সমস্যা থাকলে, পণ্য গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে ভিডিওটি ইমেইল বা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে পাঠাতে হবে।
৪. আনবক্সিং ও প্রি-চেকিং সার্ভিস:
সাধারণত আমাদের ফাউন্টেন পেনগুলো কালি ছাড়া এবং কিছু প্যাকেজ র্যাপিং করা অবস্থায় পাঠানো হয়।
যদি অর্ডার করার সময় অনুরোধ করেন, আমরা কলম খুলে কালি ভরে চেক করে পাঠাতে পারি।
এক্ষেত্রে আপনাকে পুরো বিল অগ্রিম পরিশোধ করতে হবে।
৫. অর্ডার প্রসেসিং ও বাতিল সংক্রান্ত নীতিমালা:
প্রতিটি অর্ডার করার পর সেটি প্রথমে Pending অবস্থায় থাকবে । প্রয়োজনে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধিরা অর্ডার প্রসেস বা বাতিল করার পূর্ণ অধিকার রাখেন।
কোনো কারণে অর্ডার প্রসেস করা সম্ভব না হলে সেটি বাতিল করা হবে।
আগাম পেমেন্ট করা থাকলে ২–৪ কর্মদিবসের মধ্যে একই পেমেন্ট মাধ্যমের মাধ্যমে রিফান্ড প্রদান করা হবে।
৬. কাস্টমার কেয়ার আচরণবিধি:
কাস্টমার কেয়ার প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক বা অশোভন আচরণ গ্রহণযোগ্য নয়।
একইভাবে, যদি কোনো কাস্টমার কেয়ার প্রতিনিধি অসদাচরণ করেন, সে ক্ষেত্রে বিষয়টি আমাদের অফিসিয়াল ইমেইলে ([email protected]) জানাতে অনুরোধ করা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে খারাপ ব্যবহার, হুমকি, অপমানজনক ভাষা বা অনুপযুক্ত আচরণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট আমাদের ওয়েবসাইট থেকে সাময়িক বা স্থায়ীভাবে স্থগিত করা হতে পারে।
৭. অন্যান্য শর্তাবলী:
উপরোক্ত সমস্ত নিয়মাবলী মেনে ও বুঝে অর্ডার করুন।
পরে কোনো ধরনের অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
আপনার মূল্যবান সময় ও বিশ্বাসের জন্য আবারও ধন্যবাদ।



